গোয়াইনঘাট প্রতিনিধি : | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নে মোরশেদা খাতুন নূরানী হাফিজিয়া কৌমিয়া ইসলামপুর মাদ্রাসার নূরানী ও হিফজ শাখার শ্রেণীকক্ষের উদ্বোধন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আগামী ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার এর উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও মাদ্রাসার উন্নয়নে নগদ চল্লিশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
রবিবার ৫ এপ্রিল বাদ জোহর মাদ্রাসা সংলগ্ন মসজিদে আনুষ্ঠানিকভাবে শ্রেণীকক্ষের উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শ্রেণীকক্ষ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী আবুল কাসেম,সঞ্চালনা করেন,মোরশেদা খাতুন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা বাহার উদ্দিন।
উপস্থিত ছিলেন,গোলজারুল উলুম ভিত্রিখেল রাধানগর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ইব্রাহিম মোস্তফা, ভারপ্রাপ্ত মুহতামিম,মাওলানা রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মূসা,
মাওলানা আমির উদ্দিন, মাওলানা আলি আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাউছার, মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা ইায়াছিন আহমেদ। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ পাকি,
জালাল উদ্দিন, আব্দুল করীম মেম্বার,রফিক আহমদ, আব্দুল্লাহ, আয়াতুল্লাহ বাচ্চু।,নজরুল ইসলাম, আবুল খায়ের,হাফিজ নুর আহমদ, ডাঃ নুর মোহাম্মদ খান আরিফুল ইসলাম আরিফ, শাহ আলম প্রমূখ
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com