শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১ নভেম্বর ২০২৫ ইং) গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও সার্স এন্ড ওসাল্ট উইশ্টলি রোটারি ইউকে এর আয়োজনে এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের পরিচালনায় সকাল সাড়ে দশটায় এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি আমিরুল ইসলাম সুমন এর সভাপতিত্বে ও রোটারিয়ান সাংবাদিক এমএ রহিমের সঞ্চালনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

এতে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সাধারণ সম্পাদক রোটারিয়ান শিশির রঞ্জণ সরকার, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি ড.এম শহিদুল ইসলাম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি মো: সামছুদ্দিন, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারিয়ান নিশি কান্ত দাস, জালালাবাদ চক্ষু হাসপাতালের পরিচালক পিকলু আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার কয়েছ। গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। চক্ষু শিবিরের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিকুর রহমান সাদিক, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, তথ্য ওপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ, যুব নেতা আব্দুল মান্নান, সাংবাদিক রুবেল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com