শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
৬১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার তোয়াকুল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামবাসী। শুক্রবার ১০ এপ্রিল বাদ জুমা নোয়াপাড়া গ্রামবাসীর আয়োজনে সালুটিকর গোয়াইনঘাট সড়কে গ্রামের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,পাশের পাইকরাজ গ্রামের রাফি নামে এক যুবক ছেলে ও সহপাঠীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। রাফি ও তার সহপাঠীদের বেপরোয়া আচরণে সামাজিক অস্থিরতা বেড়ে যাওয়ায় তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিভাবকরা বিশেষ করে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। বিশেষ করে তাদের আতঙ্কে তারা ইস্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের তোয়াকুল বিদ্যালয়ে দেওয়া বন্ধ করে দিয়েছেন। কিছুদিন আগে রাফি তার সহ পাঠীদের নিয়ে তাদের গ্রামের শাকিল আহমদ নামে এক ছেলেকে তোয়াকুল স্ট্যান্ড থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে এবং তাকে শারীরিকভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। এতে নোয়াপাড়া গ্রামবাসী ভীতসশস্ত্র। এ বিষয়ে তারা গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান।

প্রতিবাদকারী গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com