শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে সাড়ে বারো কোটি টাকার বেড়িবাঁধ ও সুইচ গেইট প্রকল্প পরিদর্শন

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে সাড়ে বারো কোটি টাকার বেড়িবাঁধ ও সুইচ গেইট প্রকল্প পরিদর্শন
৩১৮

গোয়াইনঘাটে বেড়িবাধ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে।

উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মরিয়ম বেগমের সাড়ে তিন বছরের প্রচেষ্টায় বৃহত্তর নিয়াইন গ্রামের হাওরে সাড়ে বারো কোটি টাকা ব্যায়ে বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পের মধ্যে রয়েছে ১২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ,চারটি চুইস গেইট ও একটি পানিসম্পদ ব্যাবস্থাপনা কমিটির অফিস ঘর।
পানি সম্পদ ব্যবস্থাপনার উপ-প্রকল্প এলজিইডির তত্ত্বাবধানে বৃহত্তর নিহাইন হাওরে বেড়িবাঁধ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সরেজমিনে বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন ও সুইচ গেইট নির্মাণের লে-আউট প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ। তিনি বলেন,এখানে বেড়িবাঁধ নির্মাণের ফলে ছোটখাটো আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষাসহ প্রান্তিক কৃষকদের পরিবেশগত আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বৃহত্তর নিহাইন পানি ব্যবস্থাপনা বেড়িবাঁধ প্রকল্পের সভাপতি মাতাব উদ্দিন বলেন,বিগত দিনের অক্লান্ত প্রচেষ্টায় এই বেড়িবাঁধ প্রকল্প অনুমোদন হওয়ায় এলাকার মানুষদের জন্য এক নতুন আশার আলো জাগিয়েছে।

যা শুধু দুর্যোগ প্রতিরোধই করবে না, এলাকার মানুষের অর্থনৈতিক ওসামাজিক উন্নয়নের পথ সুগম করবে। পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন,উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, প্রকল্পের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন,সাবেক মেম্বার সিরাজুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com