শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩-তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩-তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
৩৫

গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩-তম মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার ইমরান আহমেদ বালিকা উচ্চবিদ্যালয় ও ফারুক আহমদ কুনকিরি উচ্চ বিদ্যালয় দুইটি কেন্দ্রে এই মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে উপজেলার ২৯ টি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সাত শতাধিক শিক্ষার্থী মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন,এসোসিয়েশন এর সভাপতি ও সানরাইজ একাডেমীর পরিচালক নাজমুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ও স্কলার্স একাডেমীর প্রধান শিক্ষক ফারুক আহমদ। এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক মেঃ আব্দুল্লাহ,আইডিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হালিম,প্রতিভা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ মোশাহিদ আলী, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক নিজাম উদ্দিন,গোয়াইনঘাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অসীম চক্রবর্তী,গোয়াইনঘাট মর্ডান একাডেমির অধ্যক্ষ মনজুর আহমদ ও বঙ্গবীর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক কুদ্দুছ খান প্রমুখ। মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করায় অভিভাবকরা অনুপ্রাণিত ও এসোসিয়েশন এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com