শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাট ডৌবাড়ী ইউনিয়নে কেন্দা খাল পুন: খনন কাজ শুরু

গোয়াইনঘাট প্রতিনিধি :   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাট ডৌবাড়ী ইউনিয়নে কেন্দা খাল পুন: খনন কাজ শুরু
১৬০

বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাতকুড়িকান্দি কেন্দা খাল পুনঃ খনন কাজ শুরু হয়েছে।

রোববার ৮ মার্চ দুপুরে সাতকুড়ি কান্দি তুরালী কান্দী হাতির কান্দী,ডাকাতি কান্দী,কাঠল কুড়ি কান্দি গ্রামবাসীর উপস্থিতিতে কেন্দা খাল পুনঃ খনন কাজ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুউদ্দিন রাঙ্গা মেম্বার। ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন। সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ। সাব্বির আহমদ যুবতল নেতা নুরুল ইসলাম মেম্বার,নাজিম উদ্দিন আব্দুল মতিন,মশাইদ আলী,মইনুদ্দিন,আব্দুল্লাহ,দেলোয়ার হোসেন,নাজমুল ইসলাম, মোখলিসুর রহমান,মোঃদেলোয়ার,ফয়েজ উদ্দিন। আব্দুল সাত্তার,আল আমিন আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

গ্রামবাসী বলেন,কেন্দা খাল পুনঃখনন হওয়াতে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে অত্যন্ত কার্যকর ভুমিকা রাখবে। তারা বলেন, খরা মৌসুমে পানির আধার হিসেবে কাজ করবে যার ফলে কৃষকরা সেচ সুবিধা পাবে এবং অনাবাদি জমি আবাদযোগ্যের আওতায় আসবে। এছাড়া, এতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com