গোয়াইনঘাট প্রতিনিধি | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের কাপাউরা গ্রামে বস্ত্র উপহার বিতরন করা হয়েছে। রবিবার ৩ মে বিকেলে যুক্তরাজ্য প্রবাসী নেতা মধ্য জাফলং ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান কাওছার এর অর্থায়নে এসব বস্ত্র উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন,গোয়াইনঘাট উপজেলা তাঁতি দলের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরুব্বী শফিকুর রহমান।প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম সি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সেলিম আহমদ সাগর।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ,মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার নুর মোহাম্মদ খান,গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের আহবায়ক রাসেল আহমদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মেম্বার,শুক্কুর আহমেদ মেম্বার, আব্দুল জলিল মাওলানা তোফায়েল আহমদ, যুবদল নেতা শামিম আহমদ, দেলোয়ার আহমদ, আতিকুর রহমান, আলাউদ্দিন, সহ গ্রামের প্রবীন মুরব্বিবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com