শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাথে ওসির মতবিনিময় অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সুসম্পর্ক জরুরি: নবাগত ওসি তরিকুল

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাথে ওসির মতবিনিময় অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সুসম্পর্ক জরুরি: নবাগত ওসি তরিকুল
২০

সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন কঠিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গোয়াইনঘাট থানার ওসি কার্যালয়ে উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ওসি তরিকুল ইসলাম আরও বলেন, বিশেষ করে মাদক নির্মূলে এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে তথ্যভিত্তিক সাংবাদিকতা বড় ভূমিকা রাখে। তথ্য সংগ্রহ বা সংবাদ প্রকাশের সময় কোনো সাংবাদিক হুমকির মুখে পড়লে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।
সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আব্দুল মালিক, সহ-সভাপতি নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, নির্বাহী সদস্য মারজানুল আজহার জুনেদ ও রুবেল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com