শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাট–সালুটিকর সড়ক সংস্কার ও মহাসড়কে উন্নীত: প্রবাসী পরিষদের কৃতজ্ঞতা

গোয়াইনঘাট প্রতিনিধি   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাট–সালুটিকর সড়ক সংস্কার ও মহাসড়কে উন্নীত: প্রবাসী পরিষদের কৃতজ্ঞতা
১৮

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে গোয়াইনঘাট–সালুটিকর সড়কের। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

জানা যায়, সড়কটির বেহাল অবস্থার উন্নতির জন্য গত ১৬ এপ্রিল ২০২৬ সালে লন্ডনে একটি সাধারণ সভায় গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার সকল নেতৃবৃন্দরা দাবি জানায় গোয়াইনঘাট রাস্তাটি চার লেনে উন্নিত করার যা দেশে বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন থেকেই মানববন্ধন ও স্বারকলিপি দিয়ে আসছে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য।

এর ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ হাতে নেয় এবং বর্তমানে তা সম্পন্ন হওয়ার পাশাপাশি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়েছে। এতে করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।

এ অর্জনের পেছনে নিরবে কাজ করা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা। বিশেষ করে গোয়াইনঘাট এর গর্ব সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এর মহাপরিচালক রাকিব আল হাফিজ এবং বর্তমান সংসদ সদস্য, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর অবদান উল্লেখযোগ্য বলে তারা জানান।

পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং গোয়াইনঘাট উপজেলার অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com