শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধ, সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে গ্যাস-তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা শাখা।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে জেলা সিপিবি’র সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, জাহাঙ্গীর আলম মন্ডল, ফুলছড়ি উপজেলা নেতা আব্দুল্লাহ সরকার প্রমুখ।

ওবক্তারা বলেন, গ্যাসের দাম সতের দিনে ছয়শত টাকা বৃদ্ধি করা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে তখন ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি করা হলো। তারা অবিলম্বে গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সেইসাথে বিদ্যুতের লোডশেডিং এ জনজীবনে দুর্ভোগের উল্লেখ করে বক্তারা অবিলম্বে তা বন্ধের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com