কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র মিশিগান : | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে উক্ত পিঠা উৎসবটি অনুষ্ঠিত হয়। গ্রেটার কুমিল্লা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি মোহাম্মদ আলী জামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফুর রাহামানের পরিচালনায় পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন আজহারুল চৌধুরী, সফিউল আলম, মোঃ গোলাম কিবরিয়া, মোহাম্মদ ওয়াহিদ, মোঃ শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রনি, মোঃ গিয়াস উদ্দিন, নিয়াজুল চৌধুরী, মোঃ নাজমুল ইসলাম, মোঃ শরিফুল হোসেন, শাওন আরিফুল ইসলাম, রাসেল সাজ্জাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্ম যারা বিদেশের মাটিতে বেড়ে উঠছে বাংলাদেশের কৃষ্টি কালচার গ্রাম-বাংলার ঐতিয্য পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের মুল লক্ষ্য এবং উদ্দেশ্য। পিঠা উৎসবে প্রায় ৫০ রকমের বেশি পিঠা পরিবেশন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com