শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৪ ঘণ্টা আল্টিমেটামের মধ্যেই পদত্যাগ জবির ভিসি

জাহিদ হাসান:   |   রবিবার, ১১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ ঘণ্টা আল্টিমেটামের মধ্যেই পদত্যাগ জবির ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটামের মুখে পদত্যাগ করেছে।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে। সন্ধ্যায় তিনি তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেন।

এরআগে প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন।

অধ্যাপক ড. সাদেকা হালিম রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

অধ্যাপক ড. সাদেকা হালিম কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও শিক্ষার্থীদের ১৩ দফা দাবির মধ্যে প্রথম দাবি হিসেবে ২৪ ঘন্টার আল্টিমেটামের পেশ করার কিছুক্ষণ পরেই তিনি পদত্যাগ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com