শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হবে ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজ:- মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হবে ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজ:- মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। তিনি জানান, নগরীর মোহরায় শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মানে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

০২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কলেজটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছফা আনুষ্ঠানিকভাবে কলেজের দলিল মেয়রের হাতে হস্তান্তর করেন। এসময় মেয়র বলেন, “এই কলেজের মাধ্যমে মোহরার মানুষ উচ্চশিক্ষার আলো পাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কলেজটিকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

মেয়র আরও উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি স্থানীয় জনগণকে কলেজের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ছাফা-মোতালেব সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ এবিএম মাহবুবুল হকসহ শিক্ষক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com