শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামের বাঁশখালীতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের বাঁশখালীতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড
৫১

চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে উক্ত সন্ত্রাসীদল জনসম্মুখে প্রায়শই গোলাগুলিসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। স্থানীয় জনগণ কোস্ট গার্ড এর শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে ১৩ নভেম্বর ২০২৫,বৃহস্পতিবার রাত ৩ টা হতে সকাল ৬ টা পর্যন্ত কোস্টগার্ড বেইজ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিয়ান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫ টি ফাঁকা কার্তুজ ও ৮ টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর ৫ জন সশস্ত্র সক্রিয় সদস্যকে আটক করা হয়। উক্ত অভিযান চলাকালীন একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের আভিযানিক দল বহনকারী গাড়ির উপর অতর্কিত হামলা করে গাড়ি ভাংচুর করে এবং আটককৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড আভিযানিক দল ৩ রাউন্ড ফাঁকা গুলি করে।

আটককৃত আবু নছর চৌধুরি (৪৪), আব্দুল কাদের (৪০), মোঃ জমির আহমদ (৫৫), মোঃ জিয়াউর রহমান (৫০) এবং মোঃ সোহেল (২৯। বাঁশখালী থানার বাসিন্দা। জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com