শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামের সাতকানিয়ার নতুন ইউএনও এনামুল হাসান,খোন্দকার মাহমুদুল হাসানকে খাগড়াছড়ির মহালছড়িতে পদায়ন

নুরুল কবির সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের সাতকানিয়ার নতুন ইউএনও এনামুল হাসান,খোন্দকার মাহমুদুল হাসানকে খাগড়াছড়ির মহালছড়িতে পদায়ন
৮৯

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।

একই সঙ্গে সাতকানিয়ায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হাসান।২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সদ্য বদলিকৃত ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানকে মহালছড়ি উপজেলায় দায়িত্ব প্রদান করা হয়েছে। অপরদিকে, সাতকানিয়ায় যোগদান করতে যাওয়া এনামুল হাসান এতদিন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত অবস্থায় ছিলেন। তাঁর নিজ জেলা নোয়াখালী ।

এছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে সরকারি দাবি আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতা অর্পণ করা হয়েছে, যার মাধ্যমে তারা সার্টিফিকেট মামলা পরিচালনা করতে পারবেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং জনস্বার্থে তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com