শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামের সীতাকুণ্ডে চেতনানাশক প্রয়োগে সিনেমা স্টাইলে ছিনতাই

মেহেদী হাসান রুবেল (সীতাকুণ্ড):   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের সীতাকুণ্ডে চেতনানাশক প্রয়োগে সিনেমা স্টাইলে ছিনতাই
৩৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাই হওয়া একটি এক্স নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি ছিনতাইয়ের খবর আসে। সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের সম্ভাব্য রুটে অবস্থান নেয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র একটি সাদা রঙের এক্স নোহা মাইক্রোবাস (রেজি: ঢাকা মেট্রো-চ-১৪-৪৮১০) ছিনতাই করে নিয়ে যায়। এ সময় গাড়ির চালককে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অচেতন করে ফেলে দুর্বৃত্তরা।

পরে বার আউলিয়া মাজার এলাকায় সন্দেহভাজন গাড়িটি পুলিশের নজরে আসে। পুলিশকে দেখে ছিনতাইকারীরা দ্রুতগতিতে উল্টো পথে পালানোর চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে তারা সীতাকুণ্ড মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গাড়িটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় থাকা মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com