শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৫ – সিজন ৪ এর ড্রাফট

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৫ – সিজন ৪ এর ড্রাফট
২৩

চট্টগ্রামে সম্পন্ন হয়েছে মিডিয়া পেশাজীবীদের নিয়ে আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৫–এর সিজন–৪ এর ড্রাফট অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ীর বারগুইচ টাউনে মোট ১২০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে এই ড্রাফট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছে Splash Group।

ড্রাফট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও পেশাজীবী সংগঠনের নেতা প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, ৭১ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী , চ্যানেল ওয়ানের চট্টগ্রামের ব্যুরো প্রধান শাহনেওয়াজ লিটন,আরশিয়া গ্রুপের চেয়ারম্যান আক্কাস উদ্দিন , ও জনপ্রিয় অভিনেতা ইমতু রাতিস এবং জনপ্রিয় খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিজাবো প্রেসেন্টস। ইভেন্টটির পাওয়ার স্পনসর হিসেবে ছিল খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডি।

এবারের টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল।
1. বীর চট্টলা রাইডার্স
2. ডাফ্ট কিংস
3. ম্যানটোর্স টাইটান
4. অসিস্ চ্যালেঞ্জার্স
5. হারভিনজার্স থ্রি সিক্সটি ডিগ্রি
6. এ্যাভুলেশন ওয়ারিয়র্স

প্রতিটি দলে ২০ জন করে খেলোয়াড় থাকবে যার মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। মাঠে ১১ জন খেলোয়াড় অংশ নেবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিক, মিডিয়া কর্মী ও কনটেন্ট নির্মাতাদের নিয়ে সাজানো হয়েছে দলগুলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান তানভীর হায়দার। পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান রাহাতুজ্জামান আকাশ এবং সঞ্চালনা করেন ইফরাদ আবেদ।

আয়োজকরা জানান,
“মিডিয়া ক্রিকেট ফেস্ট এখন চট্টগ্রামের মিডিয়া অঙ্গনের অন্যতম সবচেয়ে বড় খেলাধুলার উৎসব। চতুর্থ বারের মতো এই আয়োজন সফলভাবে করতে পেরে আমরা আনন্দিত।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com