শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান— শহীদ ৭ পরিবার, আহত ৫ জন ও অসুস্থ হাফেজ সায়েমের পাশে তারেক রহমান

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান— শহীদ ৭ পরিবার, আহত ৫ জন ও অসুস্থ হাফেজ সায়েমের পাশে তারেক রহমান
২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পৃষ্ঠপোষাকতায়, ২৯ নভেম্বর শনিবার, সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাতটি পরিবার ও পাঁচটি আহত পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সায়েমের (১২) চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় রুহুল কবির রিজভী সংশ্লিষ্ট শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়মের চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন— বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম ৫ আসনের দলের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও রাশেদুজ্জামান পিয়াস প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ , পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ডা মোহাম্মদ রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, বিএনপিনেতা আইয়ুব খান, আবদুল মান্নান দৌলত, এড রিয়াদ উদ্দিন, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল আলম জনি বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী, প্রমুখ।

অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ হায়াত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমাতুন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এর পরিচালনায় মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com