শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে জুলাই আন্দোলনের সহিংসতায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শিবু আটক

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে জুলাই আন্দোলনের সহিংসতায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শিবু আটক

চট্টগ্রামের জামালখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শিবু দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় শিবু দাশগুপ্ত লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। ওই মিছিলে সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের আতঙ্কিত করা হয়। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, রাস্তায় চলাচলকারী মানুষ নিরাপদ স্থানে সরে যায়। ওই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুটি মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। সিএমপি কমিশনারের নির্দেশনায় ও দক্ষিণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com