শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে ডিএনসি’র অভিযান ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ডিএনসি’র অভিযান ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ৩
৩৭

চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ৬২০০ (ছয় হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন রোহিঙ্গাসহ মোট ০৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

০১ মে শুক্রবার, সিএমপি কর্ণফুলী থানাধীন পুরাতন উপজেলা পরিষদের সামনে চট্টগ্রামমুখী ঢাকা-মেট্রো-ব-১৪-২৯৭১ নম্বরের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাসের ইঞ্জিন কভারের উপর বসা সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো মোঃ আবদুল হামিদ (৪৫), টেকনাফ, কক্সবাজার; মোঃ আজিজুর রহমান (১৯), বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, উখিয়া; এবং মোঃ রিয়াদ হোসেন (৩৭), রামগঞ্জ, লক্ষ্মীপুর। তল্লাশীকালে তাদের কাছ থেকে মোট ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের নেটওয়ার্ক ভেঙে পড়ছে এবং চট্টগ্রামে জোরদার হচ্ছে মাদকবিরোধী অভিযান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com