শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে নেমেই নালায় পড়ে নিহত হুমায়রার স্বজনদের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে নেমেই নালায় পড়ে নিহত হুমায়রার স্বজনদের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত
১৩

কানাডা থেকে এসে চট্টগ্রামের মাটিতে পা রেখেই নালায় পড়ে নিহত শিশু হুমায়রা আক্তারের স্বজনদের সাথে সাক্ষাৎ করতে ছুটে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে হালিশহর থানার আনন্দিপুর এলাকায় নিহত শিশুর বাসায় উপস্থিত হয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে মেয়র বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য নগর পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুপারিশমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র। উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের হালিশহর থানাধীন আনন্দিপুর এলাকায় খোলা নালায় পড়ে মৃত্যু হয় শিশু হুমায়রা আক্তারের। সাক্ষাৎকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মো. কামরুল ইসলাম, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপটি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সি. যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া প্রমূখ। ছবির ক্যাপশন: নালায় পড়ে নিহত শিশু হুমায়রার পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com