শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার
৮৬

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও লুন্ঠিত নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ মলম বা অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম বেলাল উদ্দিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক ৪টা ৫ মিনিটের দিকে চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের সামনে সড়কের ওপর একটি সিএনজি অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি এসে কৌশলে চেতনানাশক পদার্থ ব্যবহার করে বাদী বাঁধন সরকার (২৭)কে অচেতন করে ফেলে। পরে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার সময় সিএনজিতে থাকা আসামিদের মধ্যে বেলাল উদ্দিন (৪৫) ও মো. কবির মুন্সী (৩২)সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাঁধন সরকার চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাদীর এজাহারের ভিত্তিতে চকবাজার থানায় মামলা নং-০৩, তারিখ ৯ এপ্রিল ২০২৬ খ্রি: দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৮ ও ৩৯২ ধারায় রুজু করা হয়েছে।

মামলা দায়েরের পরপরই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে চকবাজার থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ রায় সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা তৎপরতা চালাতে থাকেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল ২০২৬ তারিখে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাটির সঙ্গে জড়িত আসামি বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে দস্যুতার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। একইসঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে লুন্ঠিত নগদ ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা সাধারণ মানুষকে টার্গেট করে বিভিন্ন ধরনের চেতনানাশক পদার্থ ব্যবহার করে।

এসব পদার্থের মধ্যে স্কোপোলামিন (Scopolamine) নামক একটি শক্তিশালী রাসায়নিক উপাদান রয়েছে, যা অনেক ক্ষেত্রে “শয়তানের নিঃশ্বাস” নামেও পরিচিত। এই পদার্থের প্রভাবে ভুক্তভোগী সাময়িকভাবে অচেতন বা বিভ্রান্ত অবস্থায় পড়ে যায়। তখন অপরাধীরা সুযোগ বুঝে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা সাধারণত জনবহুল এলাকায় সিএনজি অটোরিকশা ব্যবহার করে মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করে। পরে সুযোগ বুঝে পানীয়, খাবার বা স্পর্শের মাধ্যমে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে ভুক্তভোগীদের অচেতন করে ফেলে। এরপর তাদের কাছ থেকে সর্বস্ব লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এই চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অপরাধ করে আসছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

চকবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার, পানীয় বা কোনো বস্তু গ্রহণ না করার পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় বা পুলিশ কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com