শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম ক্লাবের কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম ক্লাবের কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
২১

বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসাইন। তিনি বলেন, ‘গতকাল (৩ আগস্ট) রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে রাতযাপন করেন। আজ (৪ আগস্ট) সকালে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সকালে ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে উনার যাওয়ার কথা ছিলো।

তাই দুজন সৈনিকও এসেছিলেন।’ ‘পরে উনার কোনো রেসপন্স না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি বমি করেছিলেন। বয়স হলেও তিনি অসুস্থ ছিলেন না। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৪তম যুদ্ধ কোর্স থেকে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন হারুন অর রশিদ। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com