শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য পরিদর্শন করলেন চসিক মেয়র

ইসমাইল ইমন   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য পরিদর্শন করলেন চসিক মেয়র

৩ মার্চ সোমবার চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য ও কাচামালের মজুদ এবং মূল্য তালিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময়, দোকানে দরপত্র না থাকায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ৩টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মেয়র ও জেলা প্রশাসক স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করেন এবং মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক বলে জানান।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মোঃ ইসরাফিল জাহান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ শাহ নেওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি,শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মীম, আসিফ জাহান সিকদার, সুমন মণ্ডল অপু, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। এমন পরিদর্শনের মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com