শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম জেলায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন ১০৬ জন

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম জেলায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন ১০৬ জন
৩৬

২৯ মে সন্ধ্যা ০৬ টায় পুলিশ সুপার ও নিয়োগ বোর্ড সভাপতি মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) চট্টগ্রাম জেলা হতে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

২৯ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৫ জন প্রার্থীর নাম মেধাক্রম অনুযায়ী নাম ঘোষনা শেষে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ০৬ টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪৫ জন প্রার্থীর মধ্য হতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে কৃতকার্য মোট ১০৬ জন প্রার্থীর নাম ঘোষনা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার।

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৫ হয়েছে সম্পূর্ণ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে।

“যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় শারীরিকভাবে যোগ্য, মেধাবী ও সৎ শুধুমাত্র তারাই তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগযোগ্য হিসেবে মনোনীত হয়েছে”

পরিশেষে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য রুহুল আমিন সাগর, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বান্দরবান এবং আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কক্সবাজার জেলা উপস্থিত ছিলেন ।

আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), শেখ মো: সেলিম , অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিকসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com