শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসমাইল ইমন   |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
২১

চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার লক্ষ্যে একমত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৮ জানুয়ারি বিকেল ৪টায় নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোরে ওয়ালি মেনশন এ খেলো বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী আদর্শের দক্ষিণ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সভায় সৌদি প্রবাসী পূর্বাঞ্চল আলহাসা প্রদেশের সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আলহাসা প্রদেশ বিএনপির কারানির্যাতিত সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাইফুল ইসলাম, মোঃ মহসিন, হাসানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আলোচনায় উঠে আসে, দক্ষিণ জেলায় একটি শক্তিশালী এবং সুসংগঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার প্রয়োজনীয়তা ও কৌশলের বিষয়ে। অংশগ্রহণকারীরা পরিষদ গঠন ও এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য যে, এই ধরনের ক্রীড়া পরিষদ গঠন দক্ষিণ জেলায় যুবসমাজের শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি ক্রীড়া প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদী।সেই সাথে তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে যথেষ্ট ভুমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com