শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম নগরীর নুর নগর এলাকা হতে ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের বিপুল পরিমান জালমূদ্রাসহ চক্রের মোঃ তানবিজ উদ্দিন ও মোঃ আসিফকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম নগরীর নুর নগর এলাকা হতে ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের বিপুল পরিমান জালমূদ্রাসহ চক্রের মোঃ তানবিজ উদ্দিন ও মোঃ আসিফকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম
২৯

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে, চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি বাসায় বিভিন্ন দেশের জালমুদ্রা মজুদ আছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ০৪ টার সময় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের ৩য় তলার 2B ফ্লাটে অভিযান পরিচালনা করে জাল মুদ্রা ব্যবসায়ী আসামী ১। মোঃ তানবিজ উদ্দিন (২০), পিতা-মোঃ তাজ উদ্দিন, সাং-বিমু বিলছড়ি, থানা-চকরিয়া, জেলা-চট্টগ্রাম এবং তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামী

মোঃ আসিফ (২২), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-বরমা, থানা-চন্দনাইশ, জেলা-চট্রগ্রাম‘কে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছে থাকা ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশী বিভিন্ন মানের বিপুল পরিমান জালমূদ্রা জব্দ করা হয় যার বাংলাদেশী মূদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com