শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দর চসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ

ইসমাইল ইমন   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দর চসিক মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ
২৪

.২৭ জানুয়ারি সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র নেতৃত্বে, ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হোন চসিক মেয়রের সিটি কর্পোরেশন কার্যালয়ে। এসময় নেতৃবৃন্দ চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সেই সাথে ক্লাবের কমিটি হস্তান্তর করেন। চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ক্লাব কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান,সেই সাথে দেশ গঠনে বিশেষ করে জুলাই ২৪ বিপ্লবের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন,এসময় তিনি ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধা সদস্যদের জন্য মেডিকেল স্থাপনের জন্য নগরীতে ২২ গন্ডা জায়গা প্রদানের আশ্বাস দেন,সেই সাথে একটি স্থায়ী অফিস কার্যালয়ের জন্য স্থান নির্ধারণ ও এয়ার পোর্টে আলাদা লাউঞ্জের ব্যবস্থার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল ইমন, ডায়মন্ড ও ভিআইপি সদস্য, নাজিম সিকদার, আব্দুল মান্নান,আবু ইউসুফ মামুন, দিদারুল আলম, সোহেল সিকদার, নুরুল কবির,হাজী আবুল কাসেম ও আরিফুল ইসলাম,জসিম কুসুমপুরী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com