চট্টগ্রাম প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম বহিনোঙ্গরে তেলবাহী জাহাজ MT MEGHNA TRADER-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে , আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্ট গার্ড
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার পবিত্র ঈদের দিন সকাল ৭টা ২৫ মিনিটে চট্টগ্রাম বহিনোঙ্গর এলাকায় অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ MT MEGHNA TRADER-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর প্রাপ্তির পরপরই বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’, কোস্ট গার্ড টাগ ‘প্রমত্ত’ সহ কোস্ট গার্ডের একাধিক অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। এসময় জাহাজটির সর্বমোট ২২ জন ক্রুকে আগুনের ভয়াবহতা থেকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com