শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে  ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাহিন ইসলাম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম:   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে  ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফি সহ) ১০০০/- (এক হাজার) টাকা মাত্র। ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ০১-০১-২০২৫ তারিখ সকাল ১১.০০ টা থেকে ১৫-০১-২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে করা যাবে। ০১-০১-২০২৫ তারিখ সকাল ১১.০০ টা থেকে ১৮-০১-২০২৫ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

আবেদনের যোগ্যতা:

বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/ আলিম/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট/উপ- ইউনিট/অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট/বিষয়ে ভর্তির নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

ইউনিট/উপ-ইউনিট এবং ইউনিটভুক্ত বিষয়সমূহ:

‘A’ ইউনিট:

বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিষয়।

‘B’ ইউনিট:

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ৯টি বিষয় (B13 B2 উপ-ইউনিটভুক্ত বিষয়সমূহ ব্যতীত); এবং শিক্ষা অনুষদভুক্ত সকল বিষয়।

‘B’উপ-ইউনিট:

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা, চারুকলা, সংগীত।

‘B2’ উপ-ইউনিট:

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত আরবি, ইসলামিক স্টাডিজ, পালি।

‘C’ ইউনিট:

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিষয়।

‘D’ ইউনিট:

সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিষয়; আইন অনুষদভুক্ত আইন; উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা; মনোবিজ্ঞান।

’D1’ উপ-ইউনিট:

শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স।

GCE (O Level & A Level) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশী সার্টিফিকেটধারীদের ক্ষেত্রে যে সকল আবেদনকারী ২০২১ বা ২০২২ সালের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় এবং ২০২৩ বা ২০২৪ সালের জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। এক্ষেত্রে সমতা নিরূপন ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা মাত্র পরিশোধ করে সমতা সনদ গ্রহনের প্রক্রিয়া ০১-০১-২০২৫ থেকে ১২-০১-২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। সমতা নির্ধারন সম্পন্ন হয়ে যোগ্য বিবেচিত হলে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করে যথানিয়মে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট, https://admission.cu.ac.bd-এ পাওয়া যাবে।

ভর্তি পরিক্ষার নির্ধারিত কেন্দ্রসমূহ :

ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহীতে ঘোষিত কেন্দ্র/কেন্দ্রসমূহে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 ও D1 উপ- ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী কোন্ বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদন করার সময় ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশনে সঠিকভাবে নির্বাচন করতে হবে।

০১-০১-২০২৫ থেকে ২৬-০১-২০২৫ তারিখ পর্যন্ত আবেদনপত্র সংশোধন (প্রযোজ্য ক্ষেত্রে) করা যাবে। অনলাইনে ভর্তির আবেদনপত্রে ও পরবর্তীতে যেকোনো প্রকার সংশোধনী (প্রতিবার) বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি (প্রতিবার) নেয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০/- (তিনশত) টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে পাওয়া যাবে। ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে উল্লেখ নেই এমন কোন তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়/হেল্প ডেস্ক/হটলাইনের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। ভর্তি সংক্রান্ত যেকোনো নিয়ম-নীতি পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, সংযোজন ও বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com