কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের
অভিষেক ও শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মেম্বার এটলার্জ রেজাউল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সাহেদুল ইসলাম।
আগামী ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটি ও উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়ে অভিষেক অনুষ্ঠানে শপথ নিয়েছেন সভাপতি কাজী এবাদুল ইসলাম (এবাদ) সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, জিয়াউল আলম চৌধুরী, সৈয়দা শিরীন সুলতানা, সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সালাহ উদ্দিন (মুরাদ), সাংগঠনিক সম্পাদক হোসেন চৌধুরী,
সহ- সাংগঠনিক সম্পাদক রতন বড়ুয়া, মেম্বার এটলার্জ মো: মোস্তফা কামাল, রেজাউল চৌধুরী ও মাইকেল মহসিন। উক্ত সংগঠনে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র মোহাম্মদ কামরুল হাসান, এস এম হাসান ইকবাল, সালাহ উদ্দিন আহমেদ, মিল্টন বড়ুয়া, অরবিন্দু চৌধুরী, ইকবাল আহমদ, সৈয়দ মঈন এবং সাহেদুল ইসলাম।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এর পরে ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের
সভাপতি কাজী এবাদুল ইসলাম (এবাদ), সাধারণ সম্পাদক প্রদ্যুন্ন চন্দ, সাহেদুল ইসলাম, অরবিন্দু চৌধুরী মৃদুল, এস এম হাসান ইকবাল, মো: কামরুল হাসান, মিল্টন বড়ুয়া, সালাহ উদ্দিন আহমেদ, সৈয়দ মঈন, জিয়াউল আলম চৌধুরী, মো: নজরুল ইসলাম, মোঃ তাহলীল আজিম,
মো: রেজাউল আমিন ও মোহাম্মদ মহসিন। উক্ত সংগঠনে উপদেষ্টা মন্ডলী হ্যামট্রামিক সিটির ডেপুটি মেয়র মোহাম্মদ কামরুল হাসানকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সব শেষে নৈশ ভোজ ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com