নুরুল কবির সাতকানিয়া প্রতিনিধি | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও র্শীর্ষ পর্যায়ের অনলাইন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে রবিবার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার কেরানীহাটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে আহ্বায়ক, দৈনিক দিনকাল প্রতিনিধি নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইংগিত প্রতিদিন সম্পাদক মোঃ আরিফুর রহমান আফজালী, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ইকবাল মুন্না, দৈনিক কালবেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন বাঙ্গালী, বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ এবং দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জিয়াবুল হক রানা। সভায় আগামী ৯০ দিনের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও স্বচ্ছ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপস্থিত সকল সদস্য এক ইফতার মাহফিলে মিলিত হন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com