শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ প্রদর্শনীতে মমতা’র অংশগ্রহণ

তৌফিক আলম চৌধুরী,চন্দনাইশ, চট্টগ্রাম:   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ প্রদর্শনীতে মমতা’র অংশগ্রহণ
১৪

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এ বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কতৃক পরিচালিত পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য ইউনিট অংশগ্রহণ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে মমতা’র প্রদর্শনীতে বিভিন্ন প্রকার ডিম; যেমন হাঁস,মুরগী, কোয়েল, কোয়েরের মাংস, গরুর দুধ, কেঁচো সার, ক্রিম সেপারেটর, ফাউমি মুরগী, হিলি মুরগী, পেকিন হাঁস প্রদর্শন প্রভৃতি করা হয়।

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশুপাখি পালনে পরামর্শ প্রদান, নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রদর্শনীটি আয়োজন করা হয়।
প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, মহিষ, ছাগল, ভেড়া, শৌখিন পাখিসহ বিভিন্ন প্রাণী ও এই খাতের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়।
চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খামারিরা ও স্থানীয় জনসাধারণ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com