শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নানা আয়োজন

তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ প্রতিনিধিঃ   |   সোমবার, ১৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নানা আয়োজন
২০

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।’ উদ্বোধনী দিনে বর্ণাঢ্য পদযাত্রা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়। এটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাজিব হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হক, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মো: রাকিব হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ। অনুষ্ঠান শেষে সফল তিনজন মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com