শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশে বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ নিহত ৩

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশে বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ নিহত ৩

দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূরবী বাসচাপায় দুই স্কুলশিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে ভাই-বোন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক নবম শ্রেণির শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী পূববী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ স্কুলশিক্ষার্থী ও রিকশাচালক নিহত হয়। অপর স্কুলশিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

দুই শিক্ষার্থী দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান। তারা দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন রিকশাচালক রুহুল আমিন (৪৫), অপর দুইজন উম্মে হাবিবা রিজভী (১৫) নবম শ্রেণির ছাত্রী ও ওয়াকার উদ্দীন আদিল (১২) ৭ম শ্রেণির শিক্ষার্থী।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।

এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক গতিরোধক নির্মাণ না করায় ও বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশা মহাসড়কে চলাচলের উপর কোন নিয়ন্ত্রন না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com