শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশ কানাইমাদারী মায়ের দোয়া এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সভা

তৌফিক আলম চৌধুরী   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশ কানাইমাদারী মায়ের দোয়া এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সভা
১৭

১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নিদাগের পাড়া ঈদ গাঁ মাঠে বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী নিদাগের পাড়া এলাকাবাসীদের অংশগ্রহণে মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর আয়োজনে বাণিজ্যিক গোডাউন, দোকান বসতবাড়িতে পরিকল্পিত ভাবে অগ্নিসংযোগ এর প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে মাহবুব আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৪নং বরকল ইউনিয়নের ইউপি সদস্য আবু জাফর, সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন, সাবেক ইউপি সদস্য দিদারুল আলম চৌধুরী বেলাল প্রমুখ। সভায় ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর ম্যানেজার আবুল ফয়েজ, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, ফার্নিচার দোকান মালিক আবদুল করিম বাবুল, জমি মালিক মফজ্জল আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন হাজী ইয়াকুব, মোঃ আবছার, আমান উল্লাহ, রবিউল হোসেন, মাও. হাবিবুল্লাহ, মোহাম্মদ হারুন প্রমুখ। অনুষ্টানে বক্তৃারা বক্তব্য বলেন, আমাদের এলাকায় এমন প্রতিহিংসামূলক কর্মকাণ্ড আমাদের সমাজকে প্রশ্নবিদ্ধ করছে এবং এলাকার সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যারা সমাজের এই ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com