শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চবির  রাজনীতি বিজ্ঞান বিভাগে বঙ্গোপসাগরের ভূরাজনীতি নিরাপত্তা ও বয়ান বিষয়ক গবেষণা সেমিনার অনুষ্ঠিত

  |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চবির  রাজনীতি বিজ্ঞান বিভাগে বঙ্গোপসাগরের ভূরাজনীতি  নিরাপত্তা ও বয়ান বিষয়ক গবেষণা সেমিনার অনুষ্ঠিত

রোববার চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক আককাছ আহমদ এর সভাপতিত্বে সমাজবিজ্ঞান অনুষদের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০৬ নম্বর কক্ষে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব আককাছ   আহমদ।গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ডক্টর আনোয়ারা বেগমের সঞ্চালনায় সেমিনারে বক্তৃতা প্রদান করেন বিভাগের জ্যেষ্ঠতম প্রফেসর ডক্টর ভূঁইয়া মোঃ মনোয়ার কবির।

এই সময় আরও বক্তৃতা রাখেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রফেসর ডক্টর মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটওয়ারী,সহযোগী অধ্যাপক বখতিয়ার উদ্দীন, পিএইচডি গবেষক  মেজর মিসবাহ উদ্দিন জাবেদ ও উর্মিলা রানী ভৌমিক। সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর জহিরুল কাইয়ূম, প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডক্টর তাসলিমা আকতার,সহযোগী অধ্যাপক মোহাম্মদ সেলিমুল হক,উম্মে হাবিবা জলী,প্রভাষক ইসমত আরা,এরশাদুল হক, আমিনুর রহমান,তাহমিদা খানম , তমা মিস্ত্রি ও শাফিনাজ মাহমুদ। আলোচনায় আরো অংশ গ্রহণ করেন সহযোগী অধ্যাপক হাসিনা আফরোজ শান্তা।

সেমিনারে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের পিএইচডির গবেষক  নুসরাত জাহান ডায়না তার চলমান গবেষণা “বঙ্গোপসাগরে ভূরাজনীতি, নিরাপত্তা ও বয়ান” এর প্রেক্ষাপট তুলে ধরেন। নুসরাত জাহান ডায়না  বলেন, ” বাংলাদেশ যখন বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে ‘সমুদ্র সম্পদ’ আহরণের চেষ্টা করছে তখন ভারত, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎশক্তিগুলো বাংলাদেশের সাথে সাহায্য, সহযোগিতা, সমঝোতা চুক্তি ইত্যাদির মাধ্যমে সম্পর্ক ঘনিষ্ঠতর করতে চাইছে।

ফলে বাংলাদেশে বৃহৎ শক্তিগুলোর উপস্থিতি ক্রমে বাড়ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য খর্ব করার জন্য চীন, রাশিয়া, বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলছে নিজেদের। এই আধিপত্য প্রতিষ্ঠার কেন্দ্রে আছে ভারত মহাসাগর।আর তাই আমি এই গবেষণায় ভারত মহাসাগরের অন্যতম একটি অংশ বঙ্গোপোসাগরের উপর অন্যান্য প্রভাবশালী দেশগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশের উপর কোন ধরণের প্রভাব ফেলতে পারে? বাংলাদেশের এক্ষেত্রে নিজস্ব পরিকল্পনা কি হবে, ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশ কিভাবে সুবিধা নিতে পারে পেতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করবো।”

এছাড়াও রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক আককাছ আহমদ বলেন, “বঙ্গোপসাগরকে ব্যবহার করে ভারত মহাসাগর এবং আরব সাগর দিয়ে দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এমনকি ইউরোপ আমেরিকার সাথে যোগাযোগ স্হাপন করছি । বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে আমরা যদি রেভিনিউ কালেকশন বাড়াতে আমাদের সমুদ্র সম্পদকে কাজে লাগাতে চাই তাহলে এর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি সম্পর্কে জানা দরকার। “

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com