শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চমেক অধ্যক্ষ ডা. সাহেনা’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসমাইল ইমন:   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চমেক অধ্যক্ষ ডা. সাহেনা’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
১০

ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৭ টা থেকে অধ্যক্ষ সাহেনা আক্তারের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে জানতে অধ্যক্ষ সাহেনা আক্তারকে বার বার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ডা. সাহেনা আক্তার চট্টগ্রাম মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনে অংশ না নিতে নানাভাবে হুমকি দিয়েছিলেন। শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানকারী। তিনি শিক্ষার্থীদের মামলার ভয়ও দেখান।

দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুশিয়ারিও দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com