ভোলা জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীর পাড়ে মনোরম পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), চরফ্যাশনের তরুণ সংগঠক মোবাশ্বের আলম নিশাত, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মীর আবিদ হোসেন রাফি, স্বাস্থ্য ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক শামীমা নাসরিন, সদস্য সচিব কাউসার আহমেদ, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মিরাজ, মারিয়া ইসলাম, জোবায়ের যুবু, আহবায়ক কমিটির সদস্য মো: হোসেন, তাইয়েবা তন্নি, জান্নাত বেগম, ফাতেমা ফারোহা, নাঈম মুন্সি, জাহিদুল ইসলাম সহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা শাখার ইফতার মাহফিলটি পরিণত হয় এক মিলনমেলায়।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) জানান, সমাজের উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করা তাদের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া শেষে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন, যা উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com