শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনের মধ্য সালেপুর জমি-জমা বিরোধে মুসার বেপারীর পরিবারের লোকদের মারধর করে জমি জবরদখলে চেষ্টা থানায় অভিযোগ 

সিনিয়র রিপোর্টার:আব্দুস সালাম মোল্লা:   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনের মধ্য সালেপুর জমি-জমা বিরোধে মুসার বেপারীর পরিবারের লোকদের মারধর করে জমি জবরদখলে চেষ্টা থানায় অভিযোগ 
৫২

ফরিদপুরের চরভদ্রাসনের চর হরিরামপুর ইউনিয়নের  মধ্য সালেপুর জমি-জমা বিরোধে মুসার ব্যাপারে পরিবারের লোক জনকে সৎ ভাই মালেক শিকদার পরিবারের একাধিক লোকজন মিলে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে শুক্রবার পিটিয়ে আহত করে জমি জবরদখলের চেষ্টা করে ঘর অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চরহরিরামপুর ইউনিয়নের মধ্য সালেপুর সৎ  ভাইদের মধ্য দীর্ঘদিন ধরে জমি জমার বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী মোশারফ ব্যাপারীর দাবি,জৈনক  নেতার নেতৃত্বে তার বাড়ির গাছপালা কেটে ও ঘরবাড়ি ভেঙে দখলের চেষ্টা করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য শালিপুর গ্রামের তোতা ব্যাপারীর ছেলে মোশারফ ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী চান্দা শিকদারের ছেলে  মালেক শিকদারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে দুই পরিবারের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটলে উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর ভাষ্য, সেই বিরোধকে কেন্দ্র করেই আজ ভোর থেকে মালেক শিকদার তার লোকজন নিয়ে মোশারফ ব্যাপারীর বাড়িতে গাছপালা কেটে ও ঘরের অংশ ভেঙে নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেন।

মোশারফ ব্যাপারীর পরিবারের অভিযোগ, বাড়িতে থাকা দুই নারী সদস্য ঘর থেকে বের হলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি,  চরভদ্রাসন থানা পুলিশকে অবহিত করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আইয়ুব শিকদারের বক্তব্য পাওয়া যায়নি। চরভদ্রাসন থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com