শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনের হাজিগঞ্জে পদ্মা নদীতে ধরা পড়েছে ৭ কেজির শাপলা পাতা

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনের হাজিগঞ্জে পদ্মা নদীতে ধরা পড়েছে ৭ কেজির শাপলা পাতা
২৫

ফরিদপুরের চরভদ্রাসন উচরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে শাপলাপাতা মাছ, পানপাতা মাছ ও হাউস মাছ নামে পরিচিত এ মাছটি বিদেশে রেফিন ফিস বা স্টিং ফিস হিসেবে পরিচিত।

রোববার (৩০ নভেম্বর) সকালে জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি বিক্রির জন্য চরভদ্রাসনের সদর বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারে আগে কখনো এত বড় শাপলাপাতা মাছ দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক বলেন, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে আনার পর দরদাম শুরু হয় এবং শেষ পর্যন্ত ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। পদ্মায় নানা জাতের মাছ মিললেও এমন আকারের শাপলাপাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল বলে তিনি উল্লেখ করেন।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে ধরা পড়া এ মাছটি মূলত বিরল প্রজাতির সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে। সাধারণত নদী বা নদীমূলক জলাশয়ে এ মাছ ধরা পড়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com