শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সমাজসেবক মোশারফ হোসেন মৃধা

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সমাজসেবক মোশারফ হোসেন মৃধা
১১০

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসিডাঙ্গি গ্রামে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সমাজসেবক মোশারফ হোসেন মৃধা। তিনি তার নিজস্ব তহবিল ও ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে এসব উপহার তুলে দেন।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরের দিকে নিজ বাড়ি প্রাঙ্গণে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঈদকে সামনে রেখে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ গ্রহণ করেন তিনি।

 

উপহার সামগ্রীর মধ্যে ছিল নতুন ঈদের পোশাক  , যা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা মোশারফ হোসেন মৃধার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যাশা করেন।

 

এ বিষয়ে মোশারফ হোসেন মৃধা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তিনি সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন।

 

স্থানীয়রা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উদাহরণ তৈরি করে, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com