শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে এতিম নাতি নিয়ে  মাজেদা বেগমের জীবনসংগ্রাম

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি):   |   শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে এতিম নাতি নিয়ে  মাজেদা বেগমের জীবনসংগ্রাম
৫৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সবুল্যা মাতুব্বরের ডাঙ্গার বাসিন্দা বৃদ্ধা মাজেদা বেগম জীবনের শেষ প্রান্তে এসে দুঃখ-কষ্টে জর্জরিত। বয়সের ভারে ন্যুব্জ এই নারী একমাত্র নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সাত বছর বয়সী নাতির মা মারা যান পাঁচ বছর আগে। এর কিছুদিন পর বাবাও সন্তানকে ছেড়ে চলে যান। এরপর থেকেই এতিম শিশুটি দাদির কাছে বড় হচ্ছে। সংসার চলছে মানুষের দান-খয়রাতে—কখনো কেউ একমুঠো চাল দেন, কখনো পুরনো কাপড়। তবে খাবার ও পড়াশোনার খরচ মেটানো তার জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতির খবর পেয়ে কিশোর আলো যুব সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার মাজেদা বেগমকে খাদ্য সহায়তা এবং নাতির পড়াশোনার জন্য খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি বলেন, “আমরা সমাজের বিত্তবান ও সদিচ্ছা সম্পন্ন মানুষদের অনুরোধ করছি, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে।”

মানবতার এই যাত্রায় যে কেউ এগিয়ে এলে বদলে যেতে পারে এক এতিম শিশুর ভবিষ্যৎ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com