সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসনের উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২৭শে অক্টোবর ১১ ঘটিকায় পুরাতন উপজেলা প্রশাসন চত্বরে ৩০০০ জনের অধিক প্রান্ত্রিক কৃষকের মাঝে প্রনোদনায় রবিশস্য বীজ সার বিতরণে উদ্বোধন করেন । চরভদ্রাসন উপজেলা কৃষি অধিদপ্তরের প্রনোদনায় রবিশস্য বীজ সার বিতরণে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোসেন। এসময় আর-ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা কৃষি অফিসার, ২০২৫- ২৬ অর্থবছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রনোদনায় ৩০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রাসায়নিক সার বিতরন করা হয়।
সরিষা, গম, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মসুর, খেসারী, মুগ ফসলের বীজ ও প্রতি কৃষক সরিষা বীজ ০৫ কেজি, ডিএপি সার১০ কেজি, এমওপি সার১০ কেজি বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ফসলীর বীজ রবি সরিষা, গম, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মসুর, খেসারী, মুগ ফসলের বীজ সার বিতরণ করে ব্যাপক ফলন বৃদ্ধিতে উপজেলা কৃষি অধিদপ্তর ব্যতিক্রমধর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com