সিনিয়র রিপোর্টার,আব্দুস সালাম মোল্লা: | রবিবার, ১৭ মে ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চরভদ্রাসনে বুধবারের কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসনওগফুর মুন্সী ফাউন্ডেশন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এ সম্প্রতি সংঘটিত ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। মানবিক এই সহায়তা কার্যক্রমে তার সঙ্গে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, ইউপি সদস্য আলেপ মন্ডল এবং ফজলুর রহমান খান।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা দ্রুত ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে গফুর
মুন্সি মুন্সি ফাউন্ডেশন পরিচালক আশরাফুলইসলাম ও সাহাদাত হোসেন এদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বস্তা চাউল, দু কেজি সোয়াবিন তেল দুকেজি আলু বিভিন্ন সামগ্রী প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন ৬নংইউপি সদস্য আলেক মন্ডল ও সাংবাদিক মোস্তফা মাহমুদ।
উপজেলা প্রশাসন সহ গফুর মুন্সি ফাউন্ডেশন এর মানবিক এ উদ্যোগে এলাকাবাসীও সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com