শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোললা:   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের ইপিআর কর্মসূচীর আওতায় আগামী ১২ অক্টোবর থেকে উপজেলায় টাইফযেড জ্বর প্রতিরোধক টিকাদান কর্মসূচী শুরু হবে।

উপজেলার প্রতিটি ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু কিশোরদের বীনামূল্যে এক ডোজ টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান করা হবে। আর এ টিকাদান কর্মসূচীকে সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক অরিয়েন্টেশন সভার আয়োজন করেন।

এ অরিয়েন্টেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান।চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ টিকাদান কর্মসূচীটি সফল করতে অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বদরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সালাম মোল্যা প্রমূখ।

জানা যায়, এ বছর টাইফযেড টিকা পেতে প্রতিটি শিশুর জন্য জন্ম নিবন্ধন কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি শিশুকে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। তাই উপজেলার সকল শিশুকে জন্ম নিবন্ধনের আওতায় আনার জন্য সভায় বিশদ আলোচনা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com