শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন

পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ন্যায্য মূল্যের বাজার চালু করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল নয়টার দিকে সদর বাজারের ভূষি হাটের টিনশেডে এ বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। রমজান মাস জুড়ে এ বাজার চালু থাকবে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রোজিউল্লাহ খান, সদর ইউপি সদস্য ফজলুর রহমান, ব্যবসায়ী ইউসুফ দেওয়ান, রহমতউল্লাহ, সোহল, লাবলু প্রমূখ।

ইউএনও বলেন জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক পবিত্র রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাজারের ব্যবসায়ীরাই ন্যায্য মূল্যে মাংস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রী করছেন। ব্যবসায়ী ইউসুফ দেওয়ান বলেন এখানে সোয়াবিন তেল, চিনি, মসুর ডাল, বুটের ডাল, ছোলা, মুড়ি, পোলাউয়ের চাউল, ডিম, দুধ বিক্রী করা হবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন জনগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com