শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ
৪২

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার(৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব
সকাল থেকে রাত্র পর্যন্ত চলা এ অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আর জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে প্রতিদিনই পদ্মা নদীতে টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ ধরা, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ অবস্থায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় এ
মাদ্রাসায় বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com