| মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রশাসনের ঢিলেঢালায় দেদারছে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গার বালি উত্তোলন করে চলছে।
সরজমিনে চরভদ্রাসন উপজেলায় গাজীরটেক ইউনিয়নের নতুন দোকানের জয়দেব সরকারের ডাংগীর পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন জায়গা প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে ডেজার দিয়ে ওভেকুদিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছে।
এ ব্যাপারে এলাকাবাসী চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নিকট অবৈধ ডেজার ও বেকু দিয়ে বালু উত্তোলন না করার জন্য অনুরোধও করে।উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন তাৎক্ষণাৎ সহকারী কমিশনার যাহেদ হোসেন কে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। বালু উত্তোলনের ঘটনার উপজেলা সহকারী কমিশনার যায়েদ হোসেন অদ্যাবধি কোন ব্যবস্থা নেয় নি।আব্দুল গফুর মৃধার ডাংগি গ্রামের মাথায় ফসলি জমির টপ সয়েল দীর্ঘদিন ধরে বিক্রি করে চলছে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বললেও তার গুরুত্ব দিচ্ছে না।দেদারসে টপ সয়েল বিক্রি করে চলছে।
পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ রাকিব হোসেন সরজমিনে আসার খবরে ড্রেজার ওভেকু ঐদিন উধাও ধাপে ধাপে প্রতিদিন বালু উত্তোলন করে চলছে ।
পানি উন্নয়ন বোর্ডের এক্সচেঞ্জ চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দীন কে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশল আলতাফ হোসেন জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার কে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তিনি আরও জানান,পানি উন্নয়নের জায়গা আমাদের তদারকি আছে। উপজেলা প্রশাসন জোরালো ভূমিকা পালন করব।
অবৈধভাবে ভেকু দিয়ে বালু উত্তোলনের ব্যাপারে ভারপ্রাপ্ত চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার যায়েদ হোসেন কে এ প্রতিবেদক পানি উন্নয়ন বোর্ডের জায়গা সংলগ্ন ড্রেজার ও ভেকুদিয়ে বালু উত্তোলন
প্রশাসনের কোন উদ্যোগ না নেওয়ায় নামছে না বালু খেকোরা বালু উত্তোলন ব্যবসা এর কোন মন্তব্য করে নি।
এলাকাবাসী ও সুশীল সমাজ অবৈধ ডেজার ও ভেকু দিয়ে বালি উত্তোলন প্রশাসনে কঠোর হস্থের দমন করার জন্য জোর দাবি জানিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com