শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
৫১

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার দিবাগত রাতে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বৃহৎ পরিসরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চরভদ্রাসন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা. জয়নুল আবেদীন কামাল।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা) আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ঈছা ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হাসান খান পলাশ।

দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন আ. হামিদ আল-ফারুকী খালিদ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা এ.জি.এম. বাদল আমিন, কেন্দ্রীয় যুবদল নেতা কামরুল ইসলাম খান সাইফুল, উপজেলা যুবদল নেতা মোজাফ্ফর হোসেন জাফর, উপজেলা কৃষকদল নেতা মো. কামরুল হাসান ফিরোজ, পিএম কারুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা, হাফিজ আল ফারুকী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী এবং উপজেলা শ্রমিক দল নেতা শেখ আসলাম প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে কোরআনখানি, দরুদ ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ আ. মান্নান। মুনাজাতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে স্থান দানের জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে তিনি যেন আগামীর বাংলাদেশকে শান্তি ও সুশাসনের মাধ্যমে পরিচালনা করতে পারেন—সে জন্য দোয়া করা হয়। সর্বোপরি দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার পরিবারবর্গের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল শেষ হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত প্রায় এক হাজার মানুষের মাঝে ভুনা খিচুড়ি তবারক বিতরণ করা হয় বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com